বড়বার্তা মুন্সি বাড়ি জামে মসজিদের নতুন কমিটি ও মোঃ মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা ঘোষণা
মোঃ শরিফুল ইসলাম আকন:
সিরাজদিখান উপজেলায় বড় বার্তা গ্রামের মুন্সিবাড়ি জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা করেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান রিপন কমিটিতে সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম উক্ত মসজিদের জমি দাতা মোঃ আলাউদ্দিন ও মোঃ সামির জালাল। উপদেষ্টা হিসেবে আছেন মোঃ মোস্তফা কামাল,মোঃ ওমর ফারুক,মোঃ আবুল কাশেম,মোঃ ফজল হক ভান্ডারী ও মোঃ নজরুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে আছেন মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আশরাফ আলী,মোঃ হায়দার আলী, মোঃ মনির,মোঃ ইউসুফ আলী,মোঃ সুমন ও মোঃ সেন্টু
কমিটি ঘোষণার পরে মুস্তাফিজুর রহমান রিপন বলেন,আমরা সবাই মিলে আমাদের মুন্সিবাড়ি জামে মসজিদকে আরো উন্নত ও আধুনিক মসজিদ হিসেবে রূপান্তরিত করতে চাই। এবং এলাকার সকল সাধারণ মুসল্লিদের নিয়ে একটি সুন্দর সমাজ ব্যবস্থা গঠন করতে চাই যেখানে আমাদের সমাজের সকল মানুষের ভালো-মন্দ সুবিধা-অসুবিধা সকল কিছু আমরা মসজিদ কমিটির সহ সকলে মিলে সকলের পাশে থাকতে পারি।তিনি পাশাপাশি আরো বলেন আসন্ন সিরাজদিখান উপজেলা নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার উদ্যোগ গ্রহণ করেছি,যাতে সমাজের সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও যুব সমাজকে কাজে লাগিয়ে দেশ ও রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি।পরিশেষে সে বলেন আমি সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি। এবং বিগত দিনে যদি আমার দ্বারা কেউ কোন কষ্ট পেয়ে থাকেন ও আমার কোন ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি এলাকার সকল মুরুব্বী যুবসমাজ এবং সাধারণ জনগণের কাছে এই কামনা ব্যক্ত করছি।
তিনি আরো বলেন আমি মুন্সিবাড়ির সন্তান হিসেবে গত ১৭ বছর ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছি। বুক ফুলিয়ে সমাজে চলেছি সবই আমাদের মুরুব্বীদের অর্জন আমাদের এই মুন্সিবাড়ি থেকে চেয়ারম্যান মেম্বার ও সমাজের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছিলেন। তাদের সম্মান ও ঐতিহ্য আমরা সকলে মিলে যেন রক্ষা করতে পারি এবং আমাদের বাড়ির সুনাম বয়ে আনতে পারি।
নব গঠিত কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম বলেন আমাকে মুন্সিবাড়ি মসজিদ কমিটির এত বড় পদে দায়িত্ব অর্পণ করায় আমি সকলের প্রতি কৃতজ্ঞ ও অনুগত সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এই মসজিদ কমিটির একজন খাদেম হিসেবে কাজ করতে পারি এবং আমার প্রাণপ্রিয় ভাতিজা মোঃ মোস্তাফিজুর রহমান রিপন যে আশা ব্যক্ত করেছেন আমি তার এই সুন্দর চিন্তা চেতনাকে সাধুবাদ জানাই এবং আমি সব সময় তার এই মহৎ উদ্যোগের পাশে আছি এবং থাকবো বলে প্রতিশ্রুতি দিলাম।
কমিটির সাধারণ সম্পাদক বলেন, আমার উপর
অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করব। মুন্সিবাড়ি ইসলামী মসজিদ কে উন্নত আধুনিক মসজিদের রূপান্তরিত করাই আমাদের কমিটির মূল লক্ষ্য পাশাপাশি সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করব। আমার ছোট ভাই মোঃ মোস্তাফিজুর রহমান রিপন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার আসা ব্যক্ত করেছেন।

আমি ওর হয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা কামনা করছি। যাতে আমার ছোট ভাইয়ের মনের আশা আল্লাহ পূরণ করেন। আপনারা আমার ভাইয়ের এই আশাকে সাধুবাদ জানিয়ে সকল কর্মকান্ডে তার সাথে থাকবেন বলে আমি এই আশা করি।