• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ফারাক্কা–তিস্তা: ন্যায্য পানিবণ্টনে অঙ্গীকার ফখরুলের

স্টাফ রিপোর্টার: / ২৪ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
ন্যায্য পানিবণ্টনে অঙ্গীকার ফখরুলের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় এলে বাংলাদেশের ন্যায্য পানিবণ্টন নিশ্চিত ও ফারাক্কা ইস্যুতে জোর দেওয়া হবে। তিনি উল্লেখ করেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দেশের সম্পর্ক সমতার ভিত্তিতে হবে; এখানে কোনো দাদাগিরির সুযোগ নেই। শনিবার (১৫ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “প্রতিটি দেশই নিজস্ব স্বার্থ রক্ষা করে। কিন্তু জনগণের নির্বাচিত সরকার না থাকলে বৈধ দাবি আদায় করা সম্ভব নয়। বিএনপি সরকার গঠন করলে পদ্মা-তিস্তার পানিবণ্টন সংক্রান্ত ন্যায্য অধিকার আদায়ে আমরা গুরুত্ব দেব।” একই দিনে বিকেলে বিএনপি চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা পর্যায়ের গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে মির্জা ফখরুলও যোগ দেবেন।

বাংলাদেশ-ভারতের অভিন্ন নদী পদ্মার ন্যায্য পানিবণ্টন নিশ্চিত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি উপজেলায় কর্মসূচি পালিত হয়েছে। ২ নভেম্বর শহীদ সাটু হলে মতবিনিময় সভার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয় এবং ধারাবাহিকভাবে প্রতিটি উপজেলায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা পর্যায়ের সমাবেশের সমন্বয়কের দায়িত্বে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। তাকে সহযোগিতা করছেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহসম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()