প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার—এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য হুমায়ুন কাদের চৌধুরীর এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ঐক্য-ও-গণতন্ত্রের-বার্তা/
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের ইশতেহার অনুযায়ী দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাদানের মান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনা হচ্ছে। তিনি জানান, বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয়ের মোট শিক্ষক সংখ্যা তিন লাখ ৭৬ হাজার ৪৮৯ জন। এর মধ্যে ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ বা পিইডিপি-৪-এর আওতায় ইতোমধ্যে এক লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/কৃষক-কার্ড-বিতরণ-কার্য/
প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ৫ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’—পিইডিপি-৫। এই কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। সরকারের এ উদ্যোগের ফলে প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।