• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

প্রশাসনিক ব্যস্ততায় পেছাল প্রধানমন্ত্রীর ভাষণ

স্টাফ রিপোর্টার: / ৩৭ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
প্রশাসনিক ব্যস্ততায় পেছাল প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতির উদ্দেশে দেওয়া ভাষণের সময় পরিবর্তন করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে তিনি এই ভাষণ দেবেন।  নতুন সূচি অনুযায়ী, আজ রাত পৌনে ১০টায় ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারসহ দেশের সকল বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এবং বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে সময় পরিবর্তনের এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

এর আগে ঘোষণা করা হয়েছিল প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা সাড়ে ৬টায় জাতির উদ্দেশে কথা বলবেন। তবে প্রশাসনিক ব্যস্ততা এবং দাপ্তরিক কাজের সমন্বয় করতে গিয়ে ভাষণের সময় কয়েক ঘণ্টা পিছিয়ে পৌনে ১০টা নির্ধারণ করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে জাতির উদ্দেশে তার প্রথম আনুষ্ঠানিক ভাষণ।

প্রধানমন্ত্রী হিসেবে আজ ছিল তারেক রহমানের প্রথম পূর্ণাঙ্গ কর্মদিবস। দিনের শুরুতে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সচিবালয়ে পৌঁছান এবং দাপ্তরিক কাজ শুরু করেন। সচিবালয়ে প্রথম দিনেই বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও জরুরি নথি পর্যালোচনার কারণে প্রধানমন্ত্রীর ব্যস্ততা ছিল অনেক বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()