• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

প্রযুক্তিকে ফাঁকি দিতে গিয়ে শেষ রক্ষা হয়নি মোটরসাইকেলচালকের

নিজস্ব প্রতিবেদক / ২৮ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

রাজধানীতে এআইভিত্তিক ট্রাফিক নজরদারি ব্যবস্থাকে ফাঁকি দিতে মোটরসাইকেলের নম্বরপ্লেটের তিনটি ডিজিট ঢেকে সড়কে চলাচল করা এক ব্যক্তিকে শনাক্ত করেছে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন।

মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ আনিছুর রহমান। তিনি জানান, গত ১৯ মে এক মোটরসাইকেলচালক নম্বরপ্লেটের তিনটি ডিজিট আড়াল করে রাজধানীর বিভিন্ন সড়কে চলাচল করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত হলে ২১ মে ডিএমপির নজরে আসে এবং তদন্ত শুরু হয়।

ছবিতে চালকের মুখ স্পষ্ট না থাকায় তাকে শনাক্ত করা কঠিন ছিল। পরে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সহায়তায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, মোটরসাইকেলের ধরন এবং নম্বরপ্লেটের তথ্য যাচাই করে অভিযুক্তকে শনাক্ত করা হয়।

শনাক্ত হওয়া ব্যক্তির নাম লাভলু হক, বয়স ৩৮ বছর। তিনি রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা। ডিএমপি জানায়, প্রযুক্তিকে ফাঁকি দেওয়ার এমন প্রবণতা রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীতে আধুনিক ও স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

পুলিশের ভাষ্য, তাদের উদ্দেশ্য শাস্তি দেওয়া নয়, বরং নাগরিকদের সচেতন করা। তবে কেউ ইচ্ছাকৃতভাবে ট্রাফিক আইন ভঙ্গ করলে বা প্রযুক্তিকে ফাঁকি দেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()