আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে। শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ৫ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এ বিষয়ে ইঙ্গিত দেন। পূর্ববর্তী সংসদের কোনো স্পিকার না থাকায় নতুন সদস্যদের শপথ গ্রহণের আইনি প্রক্রিয়া ব্যাখ্যা করা হয়েছিল।
তখন বলা হয়েছিল, ‘আইনে আছে, স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ গ্রহণ করাতে না পারলে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। এই মনোনয়ন প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে হবে।’
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/বিএনপির-বিজয়ে-মমতা-ও-মোদি/
আরও বলা হয়েছিল, ‘তিন দিনের মধ্যে শপথ অনুষ্ঠিত না হলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারবেন।’