• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

পিআর পদ্ধতি ষড়যন্ত্রমূলক, গ্রহণযোগ্য নয়: খন্দকার মোশাররফ

স্টাফ রিপোর্টার: / ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
ড. খন্দকার মোশাররফ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পিআর নিয়ে কেউ কেউ ষড়যন্ত্র করছে। পিআর হলে এমনও হতে পারে দেশে কোনো সরকার গঠন হবে না। এই পদ্ধতিতে এমপি হলে- তা জনগণের নয়, দলীয় হবে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ আয়োজিত ‘তারেক রহমান পলিটিক্স এবং পলিসি’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ভোটকে বিলম্বিত বা বাতিল করার ষড়যন্ত্র চলছে মন্তব্য করে খন্দকার মোশাররফ বলেন, কিছু ব্যক্তি নন-ইস্যু নিয়ে সংকট তৈরির চেষ্টা চলছে। কিন্তু নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতায় হস্তান্তর করে সরকারকে বিদায় নিতে হবে।

দেশের সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়ে বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, ভোটের জন্য ফেব্রুয়ারি নিরাপদ সময়। এর পরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর পিআর পদ্ধতি গ্রহণযোগ্য নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()