• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

পদক মঞ্চে আবেগঘন মুহূর্ত, প্রধানমন্ত্রীর হাতে লাল গোলাপ

নিজস্ব প্রতিনিধি: / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
পদক মঞ্চে আবেগঘন মুহূর্ত, প্রধানমন্ত্রীর হাতে লাল গোলাপ

দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক- ২০২৬’ প্রদান করা হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে সাংবাদিকতায় পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমান প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দেন। পদক গ্রহণের সময় পকেট থেকে তিনটি লাল গোলাপ বের করে তিনি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলে প্রধানমন্ত্রী হাসিমুখে তা গ্রহণ করেন এবং তাকে ধন্যবাদ জানান। এবারের একুশে পদকে চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, শিক্ষায় অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ সম্মাননা পেয়েছেন। সংগীত দল হিসেবে ব্যান্ড ওয়ারফেজকে পদকের জন্য মনোনীত করা হয়েছে।

অনুষ্ঠানে দেশের সাংস্কৃতিক, শিক্ষাগত ও সামাজিক অঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা পুরো আয়োজনটি কাভার করেন। এর আগে ১৯ ফেব্রুয়ারি সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। ১৯৭৬ সাল থেকে ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর একুশে পদক প্রদান করা হয়ে আসছে।পদক প্রদান অনুষ্ঠান শেষে বিকেলে দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন ‘অমর একুশে বইমেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()