• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

নির্বাচনের পরের দিনের সম্ভাব্য চিত্র নিয়ে যা বললেন শিবির সভাপতি সাদ্দাম

স্টাফ রিপোর্টার: / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
নির্বাচনের পরের দিনের সম্ভাব্য চিত্র নিয়ে যা বললেন শিবির সভাপতি সাদ্দাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম নির্বাচনের পরের দিনের সম্ভাব্য পরিস্থিতি নিয়ে নিজের অনুমান জানিয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এ বক্তব্য রাখেন।

পোস্টে সাদ্দাম বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সারাদেশে জনগণকে নিয়ে শান্তিপূর্ণ শুকরানা নামাজ আদায় করা হবে। সরকারি অফিস-আদালতে ঘুষ ছাড়া সব কাজ সম্পন্ন হবে, সিন্ডিকেট ভেঙে যাবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে এবং মা-বোনেরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন। এছাড়া চাঁদাবাজি, সন্ত্রাস, ধর্ষণ, দখলদারি ও দুর্নীতিও বন্ধ হবে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ভোট-চুরি-করতে-এলে-ঠিকানা-হ/

অন্যদিকে, তিনি বলেছেন, ক্ষমতায় অন্য কোনো দল এলে নির্বাচনের পরপরই রাস্তা বন্ধ করে বিজয় মিছিল অনুষ্ঠিত হবে। বিরোধী মতের ওপর আক্রমণ, বাড়িঘর ভাঙচুর, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও ঘুষের ছড়াছড়ি দেখা দেবে। মা-বোনেরা নির্যাতনের শিকার হতে পারেন এবং ক্যাম্পাসে সহিংসতা, মাদক সিন্ডিকেট ও টেন্ডার বাণিজ্য বৃদ্ধি পাবে। সাদ্দাম পোস্টের শেষে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ‘কেমন দেশ দেখতে চান? এখন সিদ্ধান্ত আপনারই হাতে।’ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()