
জানা গেছে, এসব জনসভায় বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এবং ১১ দলীয় জোটের মোট ২০ জন প্রার্থী উপস্থিত থাকবেন। সফরসূচি অনুযায়ী, ৬ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় প্রথম জনসভায় যোগ দেবেন ডা. শফিকুর রহমান। এরপর দুপুর ১২টায় পটুয়াখালীর বাউফলে দ্বিতীয় জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সবশেষে জুমার নামাজের পর পিরোজপুরের ঝালকাঠিতে তৃতীয় জনসভায় অংশ নেবেন তিনি।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/গণতন্ত্র-ও-অস্তিত্ব-রক্ষ/