• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক / ৩২ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বা পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন তারেক রহমান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়-এ অনুষ্ঠিতব্য এই বৈঠকে অর্থ সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

জানা গেছে, জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। এই প্রস্তাবে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/জাপানি-প্রতিনিধি-দলের-সঙ/

তবে এই নতুন পে-স্কেল বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা ব্যয়ের প্রয়োজন হবে। বর্তমানে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের পেছনে বছরে প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে, ফলে নতুন কাঠামো বাস্তবায়ন বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/সিরাজদিখানে-আঃলীগ-থেকে-ব/

সংশ্লিষ্ট সূত্র বলছে, আজকের বৈঠকে অর্থায়নের উৎস, বাস্তবায়নের ধাপ এবং সময়সীমা নির্ধারণের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত সরাসরি প্রভাব ফেলবে দেশের কয়েক লাখ সরকারি কর্মচারীর আয় এবং সামগ্রিক অর্থনীতির ওপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()