
আজ শুক্রবার সকালে রাজধানীতে ‘নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মানের প্রতিরোধে’ নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মৌন মিছিলে এসব কথা বলেন তিনি। সালাহউদ্দিন বলেন, দেশের অগ্রগতি চাইলে নারীদের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে, নারীদের সামাজিক মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য নয়, দেশে সবাই সমান অধিকার ভোগ করবে।