• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

দ্য ব্যাডস অব বলিউড দেখার পর দিল্লি হাইকোর্টে মানহানি মামলা

বিনোদন ডেস্ক: / ৬০ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
শাহরুখপুত্র আরিয়ান খানকে গ্রেফতার

২০২১ সালে মাদককাণ্ডে বলি বাদশাহ শাহরুখপুত্র আরিয়ান খানকে গ্রেফতার করেছিলেন সাবেক নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) আধিকারিক সমীর ওয়াংখেড়ে। যদিও আরিয়ানের কাছ থেকে কোনো মাদক পাওয়া যায়নি। সেই সময় অনেকেই বলেছিলেন— ‘বলির পাঁঠা’ করা হচ্ছে আরিয়ানকে। পরে মুক্তি পান শাহরুখপুত্র। সম্প্রতি আরিয়ান খান পরিচালিত ‘ব্যাডস অব বলিউড’ দেখে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন সাবেক এ আধিকারিক। সমীর ওয়াংখেড়ের অভিযোগ—সিরিজে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। সেই মর্মেই উচ্চ আদালতে শাহরুখ এবং তার প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে দুই কোটি টাকার মানহানি মামলা করেছেন তিনি। এমনকি নেটফ্লিক্স থেকে আরিয়ান পরিচালিত সিরিজও তুলে নেওয়ার দাবি করেন সমীর ওয়াংখেড়ে।

আর এ মানহানির মামলা করার পর থেকেই বিপাকে পড়েছেন ওয়াংখেড়ে ও তার পরিবার। সম্প্রতি তিনি জানিয়েছেন, হঠাৎ করেই দুবাই, বাংলাদেশ ও পাকিস্তান থেকে লাগাতার হুমকি ফোন পাচ্ছেন তিনি। লাগাতার ফোন আসছে তার স্ত্রী ও বোনের কাছেও।  এ প্রসঙ্গে সমীর ওয়াংখেড়ে বলেন, আমার কারণে তাদের এসব সহ্য করতে হচ্ছে। আমার জন্য এগুলো মেনে নেওয়া সত্যিই দুষ্কর। যদিও অভিযোগ আনার সময় কোনোরকম নাম উল্লেখ করেননি তিনি। সাবেক এ আধিকারিক বলেন, সত্যকে বিকৃত করা যায়, কিন্তু পালটানো যায় না। তিনি বলেন, আমি দেশের জন্য গত ১৯ বছর ধরে লড়ছি এবং আগামী দিনেও তা করে যাব। আমি আমার কর্তব্যে অনড় থাকব। আর এর মাঝে যা যা প্রতিকূলতা আসবে, সব কিছুর সঙ্গেই আমি লড়াই করব এবং তার জন্যও আমি প্রস্তুত বলে জানান সমীর।

উল্লেখ্য, শাহরুখপুত্র আরিয়ান খান প্রথমবারের মতো পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেছেন। তার পরিচালনায় ‘দ্য ব্যাডস অব বলিউড’ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। এ সিরিজটি মানুষকে আনন্দ দিচ্ছে দেখে তিনি ভীষণ খুশি। ভালো গল্প দেখতে পেলে মানুষ আনন্দ পায় বলেই পর্দায় গল্প তুলে ধরার কাজ করে যেতে চান তিনি। আরিয়ান বলেন, সারা বিশ্ব থেকে যে পরিমাণ ভালোবাসা এসেছে, তা অসাধারণ। যে গল্প শুধু আমার ছিল, আজ তা অসংখ্য মানুষের। এবার চিনতে পারছ আমি কে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()