• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

দেশ ও জনগণের স্বার্থে সংসদে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: / ৩০ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

দেশ ও জনগণের স্বার্থে ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, সংসদ হচ্ছে জনগণের অধিকার রক্ষার কেন্দ্রবিন্দু এবং বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত ও জবাবদিহিমূলক।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/রাষ্ট্রপতিকে-অপসারণ-করে/

নারী শিক্ষার প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, পূর্বে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছিল। এবার তা স্নাতক পর্যায় পর্যন্ত সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মেধাভিত্তিক উপবৃত্তির ব্যবস্থাও রাখা হবে। বক্তৃতায় তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর গণ-অভ্যুত্থান, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা এবং ২০০৯ থেকে ২০২৪ সালের আন্দোলনে আত্মত্যাগকারীদের স্মরণ করেন। তাদের স্বপ্ন বাস্তবায়নকে সরকারের প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/টানা-বৃষ্টিতে-ঢাকার-সড়কে/

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনের ওপর জোর দিয়ে তিনি বলেন, বর্তমান কাঠামো তার কাছে গ্রহণযোগ্য নয়। একটি আধুনিক ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে আগামী জুলাই থেকে প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলব্যাগ, পোশাক ও জুতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিরোধী দলের প্রস্তাব গ্রহণ করে যৌথ কমিটি গঠন করেছে বলেও জানান তিনি। একইসঙ্গে সাম্প্রতিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()