হাম ও তার লক্ষণ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশু মারা গেছে। এর মধ্যে ৬টি শিশু লক্ষণ নিয়ে এবং ৪টি শিশু হামে মারা গেছে। স্বাস্থ্য বিভাগ রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ১৫১টি শিশুর মৃত্যু হয়েছে। হামে ২৮টি শিশু মারা গেছে। গত ২৪ ঘণ্টায় হাম নিয়ে ১২৬৮টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। হাম শনাক্ত হয়েছে ১৫০ জনের।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/সশস্ত্র-বাহিনী-স্বাধীন-র/
এখন পর্যন্ত হামে আক্রান্ত শিশুর সংখ্যা ২৬৩৯। হাম নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ১০২২৫। ৭৬৫৬ শিশু হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। সরকার হাম রোগের বিরুদ্ধে লড়াইয়ে বদ্ধপরিকর।