• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

দেশে ১.৩৬ লাখ মেট্রিক টন জ্বালানি মজুত রয়েছে

নিজস্ব প্রতিবেদক / ১৯ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬
দেশে ১.৩৬ লাখ মেট্রিক টন জ্বালানি মজুত রয়েছে

দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুত রয়েছে। যুদ্ধের অজুহাতে দাম বাড়ার কোনো কারণ নেই। এমন তথ্য দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। গতকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বিপিসি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান মো. রেজানুর রহমান বলেন, দেশে বর্তমানে সব মিলিয়ে মোট ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেলের মজুত রয়েছে। যুদ্ধ পরিস্থিতি নজরে রেখে তেলের বিকল্প বাজার খোঁজার বিষয়ে ভাবা হচ্ছে। তবে বর্তমানে দেশে যে পরিমাণ মজুত রয়েছে, তাতে দাম বাড়ার শঙ্কা নেই।

নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সোমবার পর্যন্ত ৭টি জাহাজের এলসি সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে যে ডিজেল আছে তাতে ১৪ দিন, অকটেন ২৮, পেট্রোল ১৫, ফার্নেস অয়েল ৯৩ ও জেড ফুয়েল ৫৫ দিন চলবে। এর আগে গত রোববার যুদ্ধ পরিস্থিতিতে আগাম প্রস্তুতির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ বিভাগগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সংকট তৈরির আগেই পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দিয়েছেন তিনি। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সব ধরনের পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

পরিস্থিতি পর্যালোচনার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। ইকবাল হাসান মাহমুদ আমার দেশকে বলেন, যুদ্ধ হলে সবার জন্যই একটি দুশ্চিন্তার কারণ হয়। আমরা আমাদের সক্ষমতার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব যাতে আমাদের জ্বালানি খাতসহ এ সংক্রান্ত অন্যান্য খাতগুলোকে নিরাপদ রাখা যায়। প্রধানমন্ত্রীও আমাদের কাছ থেকে বেশকিছু তথ্য নিয়েছেন। পাশাপাশি করণীয় নির্ধারণে আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন। আমরা সম্মিলিতভাবে কাজ করছি। আশা করছি পরিস্থিতি সামাল দিতে পারব।

জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে আমাদের জ্বালানির যে মজুত রয়েছে, তা নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। অতীতেও দেখা গেছে, বিভিন্ন সময়ে জ্বালানি খাতে কিছু ওঠানামা হতে পারে। তবে সেসব মোকাবিলায় আমাদের প্রস্তুতি রয়েছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()