• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

দেশের ক্রান্তিকালে উপদেষ্টাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: প্রেস সচিব

স্টাফ রিপোর্টার: / ২৪ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

জাতির ইতিহাসে উপদেষ্টাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।তিনি বলেন, ‘গত ১৫ মাসে উপদেষ্টারা প্রশংসনীয় সেবা দিয়েছেন। উপদেষ্টারা দেশের ক্রান্তিকালে হাল ধরেছিলেন। তারা যে দায়িত্ব পালন করেছেন, এটা জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

সম্প্রতি বাংলানিউজ টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।প্রেস সচিব বলেন, ‘আমরা একদম সফলতার কাছাকাছি এসে পৌঁছেছি। পুরনো বাংলাদেশের যে ঘাটের চিত্র, আমরা সে ঘাটের কাছাকাছি আছি। আমরা ঘাটটা দেখতে পাচ্ছি। নৌকা কিছুদিন পর সেখানে ভিড়বে। অনেক মেঘ ছিল, এখন মেঘগুলো চলে গেছে। শরতের শুভ্র আকাশ আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা করছি, ভালো একটি নির্বাচন হবে।’

তিনি বলেন, ‘আমাদের ম্যান্ডেট ছিল সংস্কার করা। জুলাই-আগস্টসহ শেখ হাসিনার সময়ের গুম-খুনের বিচার করা। ভালো নির্বাচনের আয়োজন করা। দুটো কাজ আমরা প্রায় শেষ করে ফেলেছি।’ তিনি আরো বলেন, ‘কয়েকটি রাজনৈতিক দল ছাড়া সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছে। আশা করি, নির্বাচনের কাজগুলো দ্রুতই সম্পন্ন হবে এবং জাতিকে আমরা একটি ভালো নির্বাচন উপহার দিতে পারবো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()