• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

দুর্নীতিবাজ কর্মচারীরা বেশি অতিরিক্ত স্মার্ট : অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ২২ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
দুর্নীতিবাজ কর্মচারীরা বেশি অতিরিক্ত স্মার্ট

দুর্নীতিবাজ কর্মচারীরা বেশি অতিরিক্ত স্মার্ট, তাদের বিলাসী জীবনে পরিচিতরা হতাশাগ্রস্ত হয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটরিয়ামে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দুর্নীতিবাজ কর্মচারীরা বেশি স্মার্ট। তারা ব্যাংকারের চেয়েও বড় ব্যাংকার। তারা দুর্নীতি করার জন্য নানা উপায় বের করেন। তারা অতিরিক্ত স্মার্ট। তাদের বিলাসী জীবনে পরিচিতরা হতাশাগ্রস্ত হন।’ এ সময় রাজনীতিবিদরা ঠিক থাকলে সহজে সমাজে পচন ধরবে না এবং দুর্নীতি কমে আসবে বলেও জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, ‘শুধু শাস্তি দিয়েই নয়, সামাজিকভাবে দুর্নীতিবাজদের প্রতিরোধ করলে দুর্নীতি কমে আসবে। দুর্নীতি বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আগে দুর্নীতিগ্রস্ত লোককে সামাজিকভাবে এড়িয়ে চলা হতো। দুর্নীতিবাজদের খারাপ লোক হিসেবে ঘৃণা করা হতো।

মেয়ে বিয়ে দিতে চাইত না, এখন টাকা আছে—লাফ দিয়ে বিয়ে দিতে যায়, অনুষ্ঠানে সম্মান জানাতে যায়।’ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন বলেন, ‘প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি সবচেয়ে বড় জিনিস। আমি একটা কাজ করব, সেটা কেন করছি, কার জন্য করছি সেটা জানব। আর জবাবদিহি থাকতে হবে।’ তিনি বলেন, ‘এই যে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল তাদের শাস্তি কী দেবেন? সারা জীবন জেলে থাকলেও তো শাস্তি হবে না, দেশের ক্ষতি পূরণ হবে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের মহাপরিচালক ড. এ কে এনামুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()