• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

দক্ষিণ এশিয়ার নতুন বিনিয়োগ কেন্দ্র বাংলাদেশ: বিডা চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার: / ১০০ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে সম্ভাবনাময় বাজার। তাই এ দেশে বিনিয়োগের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে দক্ষিণ কোরিয়ার উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। মঙ্গলবার (২১ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার সিউলের একটি হোটেলে অনুষ্ঠিত ‘গেটওয়ে টু গ্রোথ : ইনভেস্ট ইন বাংলাদেশ’ শীর্ষক বিনিয়োগ সেমিনারে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে বিডা চেয়ারম্যানের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি সরকারি প্রতিনিধিদল কোরিয়ান ব্যবসায়ী, শিল্পনেতা ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে মতবিনিময় করেন।

চৌধুরী আশিক মাহমুদ বলেন, এখনই কোরিয়ান ব্যবসায়ীদের বাংলাদেশের সঙ্গে অংশীদার হওয়ার সবচেয়ে উপযুক্ত সময়। সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ধারাবাহিকভাবে সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছে। কোরিয়ান বিনিয়োগকারীদের বাংলাদেশের প্রবৃদ্ধির যাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি টেক্সটাইল, ইলেকট্রনিকস, অটোমোবাইল এবং নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার খাত হিসেবে তুলে ধরেন।

অনুষ্ঠানে কোরিয়ান বিনিয়োগকারীদের মধ্যে বাংলাদেশে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনাকারী ইয়ংওয়ান কর্পোরেশনের প্রেসিডেন্ট মিন-সুক লি জানান, তাদের প্রতিষ্ঠান গত চার দশকে বাংলাদেশে ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করেছে এবং ৩০ হাজারেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম সম্ভাবনাময় উৎপাদনকেন্দ্র হিসেবে দ্রুত এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শতিল কোরিয়ান উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, বিডা ও বাংলাদেশ সরকারের সাহসী সংস্কারমূলক পদক্ষেপের ফলে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার নতুন বিনিয়োগ প্রবেশদ্বার হিসেবে উঠে এসেছে। কোরিয়ান বিনিয়োগকারীদের এ যাত্রার অংশীদার হওয়ার আহ্বান জানাই। বাংলাদেশ দূতাবাস ও ফেডারেশন অব কোরিয়ান ইন্ডাস্ট্রিজের যৌথ আয়োজনে এবং বিশ্বব্যাংক গোষ্ঠীর ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে কোরিয়ার শীর্ষস্থানীয় উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা অংশ নেন। বর্তমানে দক্ষিণ কোরিয়া বাংলাদেশে পঞ্চম বৃহত্তম বৈদেশিক বিনিয়োগকারী দেশ। দেশে টেক্সটাইল, জুতা, ইলেকট্রনিকস ও অটোমোবাইলসহ বিভিন্ন খাতে কোরিয়ার ১৫০টিরও বেশি প্রতিষ্ঠান প্রায় ১.৫৬ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()