• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ

স্টাফ রিপোর্টার: / ৪৪ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে হাবিবুল্লাহ বাহার কলেজের একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।জানা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী কলেজের পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে সেখানে যান। কিন্তু শুরুতেই গেটে তাকে কলেজের ভেতরে ঢুকতে বাধা এবং ভুয়া ভুয়া বলে স্লোগান দেওয়া হয়। পরে অনেক ধস্তাধস্তি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে সেখানে। এসময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ নিয়ে ঘটনাস্থল থেকে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, আজকে আমার ওপর ডিম ছুঁড়েছে, অ্যাটাক করেছে। আমরা এমন বাংলাদেশ চাই না। আমরা সুষ্ঠু ভোটের মাধ্যমে যেতে চাই, হারার পরে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম আপনারা করবেন না।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/একটি-দল-বিকাশ-নম্বর-সংগ্র/

তিনি আরও বলেন, আমরা সর্বোচ্চ ধৈর্যের সাথে আছি। বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের নতুন লড়াই শুরু হয়েছে। আমরা ভয় পাবো না ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()