ঢাকার মালিবাগ বাজারস্থ আবুজর গিফারী কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচন আগামীকাল ০৭-০১-২০২৬ তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এই শিক্ষক প্রতিনিধি নির্বাচনটি স্থগিত ঘোষণা করেছেন মাননীয় সিভিল জজ আদালত নং-১৪ (নবাবগঞ্জ আদালত), ঢাকা । এতে কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব মোহাম্মদ মামুন চৌধুরী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সংশ্লিষ্ট বিবাদীগন ক্ষমতার অপব্যবহার করে
অবৈধ ভাবে শিক্ষক প্রতিনিধির এই নির্বাচন আয়োজন করায় “কেন এই অবৈধ নির্বাচন আয়োজন করা হয়েছে এই মর্মে ” তাদের বিরুদ্ধে শো-কজ ও জারী করেন।
যাহার মোকদ্দমা নং ০১/২০২৬ ইং এর বাদীর আনীত এই নির্বাচন বিষয়ে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বিস্তারিত শুনানিয়ন্তে -মাননীয় আদালত
রায়ে উল্লেখ করেন – “এই আদালতে হুকুম দিতেছেন যে প্রতিবাদী একই সাথে বাদীর আনীত অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তের বিরুদ্ধে লিখিত আপত্তি দাখিল না হওয়া কালতক আগামী ০৭/০১/২০২৬ তারিখের নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ প্রদান করা হলো। ”
এই মামলার বাদী – কলেজ এর এসোসিয়েট প্রফেসর জুলেখা বেগম। তিনি গত ০৫-০২-২০২৫ ইং তারিখের কলেজ এর শিক্ষক প্রতিনিধি নির্বাচনে সর্বোচ্চ ভোটে নির্বাচিত কলেজের বর্তমান শিক্ষক প্রতিনিধি থাকা সত্ত্বেও বিবাদীগন এই অবৈধ নির্বাচনের আয়োজন করে।