• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ডিএসই ও সিএসইতে লেনদেন কমে সূচকের পতন

স্টাফ রিপোর্টার: / ১০৪ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
লেনদেন কমে সূচকের পতন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১১ জানুয়ারি)  সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার  ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫৮ পয়েন্ট কমে ৪ হাজার ৯৩৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট কমে  যথাক্রমে ৯৯৮ ও ১৮৯৬ পয়েন্টে অবস্থান করছে। এ দিন ডিএসইতে ৪১২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ১৭ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে ৪২৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

রোববার ডিএসইতে ৩৯২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৮টি কোম্পানির, কমেছে ৩১৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর। এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো-ওরিয়ন ইনফিউশন, ডোমিনেজ স্টিল, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, উত্তরা ব্যাংক, সিভিও পেট্রোকেমিক্যাল, ফাইন ফুডস, বিএসই, সামিট পোর্ট ও জিকিউ বলপেন।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/স্বর্ণ-ও-রুপার-নতুন-দাম-কা/

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১৬ পয়েন্ট কমে  অবস্থান করছে ১৩ হাজার ৮৭৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪১টির, কমেছে ৯২টি এবং অপরিবর্তিত রয়েছে ২১টির কোম্পানির শেয়ার দর।  রোববার সিএসইতে ৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৮ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১২ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()