ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। শনিবার (২৩ মে) সকালে রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের আইইএস উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত একটি ফ্রি মেডিকেল ক্যাম্পে তিনি এ ঘোষণা দেন।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/সুপ্রিম-কোর্ট-সচিবালয়-বি/
সেলিম উদ্দিন বলেন, জামায়াতের এ ধরনের উদ্যোগ নতুন নয়, দীর্ঘদিন ধরেই সংগঠনটি সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি জানান, উত্তরায় অনুষ্ঠিত ক্যাম্পে ১৫টি সেবা বিভাগের মাধ্যমে প্রায় পাঁচ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের সরকারি স্বাস্থ্যব্যবস্থার সীমাবদ্ধতা এবং বেসরকারি হাসপাতালের ব্যয়বহুল চিকিৎসার কারণে অনেক মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে প্রতিটি সংসদীয় আসনে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/হজের-উদ্দেশ্যে-ঢাকা-ছাড়ল/
সেলিম উদ্দিন জানান, জামায়াত অ্যাম্বুলেন্স সার্ভিস, ব্লাড ব্যাংক, অক্সিজেন সরবরাহসহ বিভিন্ন সেবা কার্যক্রম চালিয়ে আসছে। পাশাপাশি জরুরি কলের মাধ্যমে রোগীর বাসায় চিকিৎসক পাঠানোর ব্যবস্থাও রাখা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকদের মধ্যে ছিলেন ডা. জিহাদ খান, হাসান বান্না এবং অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা। এছাড়া দলীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।