বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন-এর ২০২৬ সালের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, যিনি ফেসবুকে এক পোস্টে এ তথ্য প্রকাশ করেন।
তিনি জানান, ‘লিডারস’ ক্যাটাগরিতে ১৬তম অবস্থানে রয়েছেন তারেক রহমান। টাইম ম্যাগাজিন তার নেতৃত্ব, রাজনৈতিক দূরদর্শিতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয়।মাহদী আমিনের দাবি অনুযায়ী, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্রের পথে ফিরেছে এবং অবাধ নির্বাচন, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় তার ভূমিকা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/প্রাথমিক-শিক্ষকদের-ইংরেজ/
তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমানের দেশে ফিরে দেওয়া “আই হ্যাভ এ প্ল্যান” বক্তব্য এখন বাস্তব অর্জনে প্রতিফলিত হচ্ছে। এদিকে টাইম ম্যাগাজিনের তালিকায় বিশ্বের আরও কয়েকজন শীর্ষ নেতা স্থান পেয়েছেন। তাদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং পোপ লিও চতুর্দশ।