• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ঝালকাঠির নবগ্রাম কৃষি ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে সরেজমিনে ডিজিএম/দৈনিক বাংলাদেশ যুগান্তর 

Reporter Name / ৯০ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নবগ্রাম কৃষি ব্যাংক শাখার ম্যানেজার নেছার উদ্দিন মৃধা বিরুদ্ধে গ্রাহক কর্তৃক দায়েরকৃত অভিযোগ বরিশাল বিভাগীয় নিরীক্ষা বিভাগের ডিজিএম আবু মাহমুদ সরেজমিনে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছেন। তিন সদস্যের তদন্ত কমিটির অন্যরা হলেন, মুখ্য কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন, আঞ্চলিক নিরীক্ষা কার্যালয়ের কর্মকর্তা সাগর কর্মকার।

তদন্ত কর্মকর্তা আবু মাহমুদ জানান, নবগ্রাম কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক নেছার উদ্দিনের বিরুদ্ধে গ্রাহকদের সাথে দুর্ব্যবহার, লোন ও ব্যাংক সেবার বিনিময়ে অবৈধভাবে অর্থ গ্রহণ ও আওয়ামীলীগ সমর্থিত স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের নেতা থাকাকালীন সময়ে নানা অনিয়ম এর অভিযোগ রয়েছে।

এবিষয়ে নবগ্রামের বাসিন্দা সৈয়দ মোঃ নুরুল হকসহ ১৭ জন গ্রাহক ও সাধারণ মানুষ মিলে কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর কয়েক মাস আগে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পত্রে ব্যাংকের ব্যবস্থাপকের বিরুদ্ধে গ্রাহকদের সাথে দুর্ব্যবহার, লোনও ব্যাংক সেবার বিনিময়ে অবৈধভাবে অর্থ গ্রহণ ও আওয়ামীলীগ সমর্থিত স্বাধীনতা ব্যাংকার পরিষদের নেতা থাকাকালীন সময়ে নানা অভিযোগ বিষয়ে সঠিক বিচার পাওয়ার দাবি জানান।

এবিষয়ে নবগ্রাম কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক নেছার উদ্দিন মৃধা সাংবাদিকদের বলেন, অভিযোগের বিষয়ে আমার কিছু জানা নেই। কি কারণে অভিযোগ করেছেন সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না।

তদন্ত চলাকালে শত শত ব্যাংকের গ্রাহক ম্যানেজার নেতার উদ্দিনের বিরুদ্ধে নবগ্রাম বরিশাল সড়কে বিক্ষোভ মিছিল করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()