• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

জুলাই সনদের ভিত্তিতেই জাতীয় সংসদ নির্বাচন চায় খেলাফত মজলিস/দৈনিক বাংলাদেশ যুগান্তর 

Reporter Name / ১০৪ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

 

   বাংলাদেশ যুগান্তর ডেস্ক:

জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি করেছে খেলাফত মজলিস। শনিবার (৪ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইবি) ভবনে এক সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের নেতারা বিভিন্ন দাবি তুলে ধরেন।

দলের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হলেও জুলাই সনদে বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই।

 

 

খেলাফত মজলিস মনোনীত ২৬৫ সংসদ সদস্য প্রার্থী নিয়ে মতবিনিময় করে সংগঠনটি ৷ এসময় প্রার্থীদের নির্বাচন নিয়ে দলের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়৷

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. আহমদ আব্দুল কাদের বলেন, সারাদেশে ২৫৬ জনকে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রাথমিক পর্যায়ে মনোনীত করা হয়েছে। বাকি প্রার্থীদের নাম আগামীতে ঘোষণা করা হবে। তবে জোটের সঙ্গে আসনভিত্তিক ঐক্য হলে সেক্ষেত্রে প্রার্থিতা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

সভায় আহমদ আবদুল কাদের ইসরায়েলি গণহত্যার শিকার গাজাবাসীর বিরুদ্ধে আরোপিত অবরোধ ভাঙতে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীদের গাজাগামী ‘সুমুদ ফ্লোটিলা’র নৌবিহারে ইসরায়েলি বাহিনীর হামলা ও কয়েকশত মানবাধিকার কর্মীকে আটকের নিন্দা জানান। আটক মানবাধিকারকর্মীদের অবিলম্বে মুক্তিরও দাবি জানান তিনি। একইসঙ্গে অবিলম্বে গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্ব সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।

সংগঠনটির যুগ্ম মহাসচিব মুনতাসির আলী বলেন, আগামীর নির্বাচনে লড়াই হবে বাতেলের বিপক্ষে ইসলামের।

সংগঠনটি দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে অংশগ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ইউনিটের ভোটারদের মধ্যে জনমত গড়ে তুলতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সবাই মিলে মানুষকে সংগঠিত করে ভোট ডাকাতির পথকে চিরতরে বন্ধ করে‌ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন।

 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিদ আজাদ। এ সময় সারা দেশ থেকে আসা সংগঠনের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()