• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই খোলা হয়েছে

স্টাফ রিপোর্টার: / ৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই খুলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর সোয়া ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান শোক বইয়ে স্বাক্ষরের মাধ্যমে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করেন। শোক বাণীতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন গুরুত্বপূর্ণ অভিভাবক ও রাষ্ট্রনায়ককে হারাল। স্বৈরাচারবিরোধী আন্দোলনে জনসাধারণের কাছ থেকে ‘আপসহীন দেশনেত্রী’ উপাধি পাওয়া এই নেত্রীর প্রস্থান ইতিহাসের এক কিংবদন্তির বিদায়।

এই শূন্যতা কোনোদিন পূরণ হওয়ার নয়। তিনি ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। একজন সাধারণ গৃহবধূ থেকে সময়ের প্রয়োজনে কোটি কোটি মানুষের নেত্রী হয়ে ওঠেন তিনি। উদার ও গণতান্ত্রিক চেতনা লালন করে রাজনীতির পথচলায় দেশ, মাটি ও মানুষের অধিকার আদায়ে তিনি ছিলেন অবিচল।
উপাচার্যের স্বাক্ষরের পর উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় শিক্ষক, কর্মকর্তা ও প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা শোক বইয়ে স্বাক্ষর করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়াত নেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()