বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা জরুরি বৈঠকে বসেছেন।মঙ্গলবার সকাল ১০টায় ঢাকার মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন জোটের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
তিনি জানান, অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এই বৈঠক ডাকা হয়েছে। এছাড়া দেশের চলমান জ্বালানি সংকট নিরসনের বিষয়টিও বৈঠকের অন্যতম প্রধান আলোচ্যসূচি।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/বগুড়ার-সমাবেশে-বিএনপি-ও-ত/
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে এই বৈঠক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করতে পারে এবং ভবিষ্যৎ কর্মসূচির দিকনির্দেশনা দিতে পারে। বৈঠক শেষে দুপুরে একই স্থানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সেখানে বৈঠকের সিদ্ধান্ত ও পরবর্তী কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।