রাজধানীর নয়াপল্টন-এ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভা শেষে কড়া মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনে জনগণ প্রত্যাখ্যান করেছে বলেই জামায়াতে ইসলামী এখন বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বক্তব্য দিচ্ছে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/শুক্রবার-সকাল-থেকে-গ্যাস/
সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী আমিরের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগকে তিনি সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণের রায়ে ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। যারা জনগণের সমর্থন পায়নি, তারাই এখন হতাশা থেকে মিথ্যাচার করছে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/তাপপ্রবাহে-বিদ্যুৎ-সংকট/
তিনি আরও অভিযোগ করেন, দেশে একটি গোষ্ঠী রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করে নতুন করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। বিশেষ করে ছাত্র রাজনীতিকে ব্যবহার করে ক্যাম্পাসে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, জনগণ এসব ষড়যন্ত্র প্রতিহত করবে এবং দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতা রক্ষা করবে।