• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

জামায়াত নির্বাচনে জয়ী হলে জনগণের মালিক নয়, সেবক হবে: ডা. শফিকুর

স্টাফ রিপোর্টার / ৬১ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
আমির ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীকে জাতীয় নির্বাচনে দেশের মানুষ জয়ী করলে জনগণ মালিক নয়, সেবক হবে, বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৩ অক্টোবর) রাতে রাজধানীর মিরপুর ১৩ নম্বর এলাকায় আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন। জামায়াত আমির বলেন, এই বাংলাদেশে ধর্ম, বর্ণ বা জাতি বিভেদের কোনো ধরনের বৈষম্য আর দেখতে চায় না। তিনি একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে চান বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জামায়াতকে দেশবাসীর খেদমত করার সুযোগ দিলে জনগণকে সঙ্গে নিয়ে সমস্ত দুর্বৃত্তদের হাত অবশ করে দেয়া হবে। ব্যবসায়ীরা যেমন ব্যবসা করবে তেমনি চাকরিজীবীরাও তাদের জায়গায় চাকরি করবে। বাড়তি কেউ খবরদারি করার কোনো দুঃসাহস দেখাবে না।

শফিকুর রহমান বলেন, নির্বাচনের পূর্বে রাজনৈতিক দলের নেতারা বড় বড় কথা বলেন, তবে ক্ষমতায় গেলে সব প্রতিশ্রুতি ভুলে জনগণের অর্থ মেরে খান, বিদেশে পাচার করেন। আগামী নির্বাচনে দেশের মানুষকে সঠিক ও চরিত্রবান প্রার্থী বেছে নেয়ার আহ্বান জানান জামায়াত আমির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()