• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

জাপান-বাংলাদেশ সামরিক প্রযুক্তি চুক্তি অনুমোদন দিল মন্ত্রিসভা

নিজস্ব প্রতিবেদক: / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

ঢাকায় অনুষ্ঠিত মন্ত্রিসভার অষ্টম বৈঠকে জাপান ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ‘সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর’ চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে চুক্তিটি অনুমোদন দেওয়া হয়। এর মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার হওয়ার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/সাহস-থাকলে-দেশে-ফিরে-আদা/

একই বৈঠকে সাতটি বৃহৎ বিড়াল প্রজাতির সংরক্ষণের জন্য গঠিত আন্তর্জাতিক জোট ‘ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স’-এর ফ্রেমওয়ার্ক চুক্তিতে স্বাক্ষরের প্রস্তাবও অনুমোদন করা হয়। বাঘ, সিংহ, চিতাবাঘ, তুষার চিতাবাঘসহ এসব প্রজাতির আবাসস্থল সংরক্ষণ, অবৈধ শিকার প্রতিরোধ এবং প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।

বাংলাদেশের সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের আবাসস্থল থাকায় এই চুক্তি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে। এছাড়া বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের জন্য বৈশ্বিক চুক্তি’ বাস্তবায়নের লক্ষ্যে ২০২৬-২০৩০ মেয়াদের জাতীয় কর্মপরিকল্পনাও অনুমোদিত হয়।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/রোহিঙ্গাদের-জন্য-৭১-কোটি/

সরকারি তথ্য অনুযায়ী, ২০১৮ সালে জাতিসংঘে গৃহীত এই বৈশ্বিক চুক্তিতে বাংলাদেশসহ ১৬৪টি দেশ অংশ নিয়েছে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম বাংলাদেশকে ‘চ্যাম্পিয়ন দেশ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিবেদনে আরও জানানো হয়, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত ৭টি মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৭০ দশমিক ৭৩ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()