• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

জানাজার আগমুহূর্ত পর্যন্ত জায়ান্ট স্ক্রিনে চলবে খালেদা জিয়ার জীবনচিত্র

স্টাফ রিপোর্টার: / ৩৫ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
জানাজার আগমুহূর্ত পর্যন্ত জায়ান্ট স্ক্রিনে চলবে খালেদা জিয়ার জীবনচিত্র

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে রাজধানীর বিজয় সরণি এলাকায়। জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠছে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ। তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর সংগ্রামী জীবন, গণতন্ত্র রক্ষার আন্দোলন এবং দেশের রাজনৈতিক ইতিহাসে তার ভূমিকার নানা মুহূর্ত বড় পর্দায় তুলে ধরে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরের আগ থেকেই বিজয় সরণি সংলগ্ন এলাকা থেকে জানাজাস্থল ও আশপাশের এলাকায় স্থাপিত একাধিক জায়ান্ট স্ক্রিনে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ ভিডিওচিত্র প্রদর্শন করা হচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবে তার শপথ গ্রহণ, সংসদে দেওয়া ভাষণ, দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ, স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব এবং দীর্ঘ রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য ঘটনাগুলো দেখানো হচ্ছে এসব ভিডিওতে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/চিরনিদ্রায়-শায়িত-হবেন/

জায়ান্ট স্ক্রিনের সামনে জড়ো হওয়া নেতাকর্মী ও সাধারণ মানুষকে আবেগাপ্লুত অবস্থায় দেখা যায়। অনেকেই নীরবে দাঁড়িয়ে চোখের পানি মুছতে মুছতে বেগম জিয়ার স্মৃতিচারণ দেখেন। প্রবীণ বিএনপি নেতারা বলছেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অন্যতম প্রধান মুখ, যার নেতৃত্বে বহু ঐতিহাসিক আন্দোলন সংগঠিত হয়েছে। এদিকে জানাজাস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। বড় স্ক্রিনের সামনে ভিড় নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবক দল ও দলীয় কর্মীরা দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/খালেদা-জিয়ার-মৃত্যুতে-তি/

দলীয় সূত্র জানায়, জানাজার আগ মুহূর্ত পর্যন্ত বড় স্ক্রিনে স্মৃতিচারণমূলক ভিডিও চলবে, যাতে দূর-দূরান্ত থেকে আসা মানুষ শেষবারের মতো তাদের প্রিয় নেত্রীর রাজনৈতিক জীবন ও আদর্শ স্মরণ করতে পারেন।তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।  গত ২৩ নভেম্বর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দেখা দেয় নিউমোনিয়া, সঙ্গে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা। হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) নেওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()