পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইয়ুন জিয়োং বৈঠক করেছেন। সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে পরিবেশ মন্ত্রীর অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপের (বিসিডিপি) জন্য একটি পরিকল্পনা তৈরি করা এবং জলবায়ু অর্থায়নের জন্য কৌশল ও পদ্ধতি নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশীয় ও আন্তর্জাতিক তহবিল দিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অভিযোজন ও প্রশমন প্রকল্প করা হবে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/বিদ্যুৎ-সাশ্রয়ে-ব্যবসা-প/
তিনি বলেন, বিসিডিপি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এডিবির সহযোগিতা প্রয়োজন। এডিবি কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইয়ুন জিয়োং বলেন, বিসিডিপি জলবায়ু অর্থায়ন সংগ্রহে অংশীদারি বাড়াতে, সংস্কার করতে, উদ্ভাবনী জলবায়ু প্রকল্প উন্নয়নে কাজ করবে। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. রায়হান কাওছার এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।