• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ছাব্বিশের এপ্রিলে হতে পারে নির্বাচন

Reporter Name / ৮৯ Time View
Update : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

মানবজমিনের প্রধান শিরোনাম, ‘ছাব্বিশের এপ্রিলে হতে পারে নির্বাচন’। প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী বছরের এপ্রিল মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।

যদিও বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়, তবে সরকারি ও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এপ্রিলের আগে নির্বাচন সম্ভব নয়।

জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ, ফেব্রুয়ারি-মার্চে রমজান ও ঈদ থাকায় এই সময়ে নির্বাচন করা কঠিন হবে।

সরকার সংশ্লিষ্টরা বলছেন, এপ্রিলেই নির্বাচন আয়োজন সবচেয়ে সুবিধাজনক সময় হতে পারে।

জুন পর্যন্ত সময় সীমা থাকলেও জুনে গরম ও বৃষ্টির কারণে নির্বাচন আয়োজনের ঝুঁকি বেশি। তাই এপ্রিলেই ভোট আয়োজনের চিন্তা করছে নির্বাচন কমিশন।

এদিকে, জাতীয় ঐকমত্য কমিশন বিভিন্ন দলের সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে।

বিএনপি ডিসেম্বরের মধ্যে ভোট চাইলেও জামায়াত রমজানের আগে এবং এনসিপি মৌলিক সংস্কারের পর ভোট চায়।

তবে নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো স্পষ্ট রোডম্যাপ না আসায় বিএনপি হতাশা প্রকাশ করেছে।

আগামী জুন-জুলাইয়ের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হবে বলে জানা গেছে।

ততদিনে রাজনৈতিক দল নিবন্ধন, আসন পুনঃবিন্যাসসহ নানা প্রস্তুতি সম্পন্ন করার পরিকল্পনা আছে কমিশনের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()