• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

চিরনিদ্রায় শায়িত হবেন স্বামীর কবরের পাশে: পূর্ব পাশে কবর খননের কাজ চলছে 

Reporter Name / ২৯ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

চিরনিদ্রায় শায়িত হবেন স্বামীর কবরের পাশে: পূর্ব পাশে কবর খননের কাজ চলছে 

প্রতিবেদক-মো.ইকবাল হোসেন:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানানোর সব প্রস্তুতি এখন প্রায় চূড়ান্ত। রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যান এলাকায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা থেকে শুরু হয়েছে তার কবর খননের কাজ।

বুধবার (৩০ ডিসেম্বর) জানাজা শেষে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধির পাশেই খালেদা জিয়াকে দাফন করা হবে।

এদিকে খালেদা জিয়াকে দাফন করার খবরে বিকেল থেকেই জিয়া উদ্যান এলাকায় ভিড় বাড়তে থাকে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের। শ্রমিকরা সতর্কতার সঙ্গে নির্ধারিত স্থানে কবর খননের কাজ শুরু করেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দাফন কার্যক্রম নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এলাকায় নিরাপত্তা জোরদার করেছেন।

এর আগে, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বেগম জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া সাত দিন শোক পালনের কর্মসূচি দিয়েছে বিএনপি।

উল্লেখ্য, আগামীকাল দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হওয়ার পর মরদেহ নিয়ে আসা হবে জিয়া উদ্যানে।

স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পূর্ব পাশে কবর খননের কাজ চলছে

জানাজায় ইমামতি করবেন জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক।

দাফন প্রক্রিয়া শেষে দলের পক্ষ থেকে মোনাজাত ও পরবর্তী কর্মসূচির বিস্তারিত জানানো হবে। খালেদা জিয়ার প্রয়াণে শুধু বিএনপি নয়, পুরো রাজনৈতিক অঙ্গনেই এখন বিরাজ করছে গভীর স্তব্ধতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()