• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

গেরহাটে জামায়াত ও জাতীয় পার্টির নেতাকর্মীরা বিএনপিতে যোগদান

স্টাফ রিপোর্টার: / ৩৪ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
গেরহাটে জামায়াত ও জাতীয় পার্টির নেতাকর্মীরা বিএনপিতে যোগদান

গেরহাটের রামপালে জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে রামপালের ফয়লা বাজারে বিএনপির কার্যালয়ে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের হাতে হাত রেখে তারা এই আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন করেন। অনুষ্ঠানে নবাগতরা ফুলের তোড়া দিয়ে বিএনপি প্রার্থীকে শুভেচ্ছা জানান এবং ডা. শেখ ফরিদুল ইসলামও তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় স্থানীয় বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিএনপিতে যোগ দেওয়া রামপালের উজলকুড় ইউনিয়ন যুব জামায়াতের অফিস সেক্রেটারি আ. কাদের বলেন, ১৯৯৫ সালে শিবির দিয়ে রাজনীতি শুরু করে পরবর্তীতে যুব জামায়াত করেছি। কিন্তু ৫ আগস্টের পর থেকে জামায়াত তার নীতি-আদর্শের মধ্যে নেই। এছাড়া ডক্টর শেখ ফরিদুল ইসলাম একজন কর্মীবান্ধব নেতা। তার আচার-ব্যবহারে আকৃষ্ট হয়ে আমরা জামায়াত, যুব জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিয়েছি। জাতীয় পার্টির উজলকুড় ইউনিয়ন সহ-সভাপতি মোল্লা মহসিন বলেন, তারেক রহমান এখানে এমন একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন যার কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে আমরা বিএনপিতে যোগ দিয়েছি।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/উনি-তো-এখন-বড়-মুফতি-হয়ে-গেছ/

সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি গোবিন্দ গাইন জানান, বিগত ১৬-১৭ বছর ধরে ডক্টর ফরিদুল ইসলামের সেবামূলক ও নিরাপত্তামূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে তারা সুন্দর দেশ গড়ার লক্ষ্যে বিএনপিতে যুক্ত হয়েছেন। যোগদান অনুষ্ঠানে বাগেরহাট-০৩ আসনের বিএনপি প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপির প্রতি আস্থা রেখে যারা আজ যোগ দিয়েছেন তাদের স্বাগত জানাই। তারা অন্য রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তাদের সেই অভিজ্ঞতা আগামীতে তারেক রহমানের লক্ষ্য ও ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()