• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

গাজা অভিযানে যুক্ত শহিদুল আলমের প্রশংসায় তারেক রহমান: দৈনিক বাংলাদেশ যুগান্তর 

Reporter Name / ৫২ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

           বাংলাদেশ যুগান্তর ডেস্ক:

গাজা অভিযানে যুক্ত শহিদুল আলমের প্রশংসায় তারেক রহমান।

গাজার উদ্দেশ্যে যাত্রা করা অভিযানে যুক্ত আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমের উদ্যোগকে সাহসী ও প্রতীকী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শহিদুল আলমের এই অংশগ্রহণ শুধু সংহতির বার্তাই নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে বিবেকের দৃপ্ত গর্জন।

তারেক রহমান লেখেন, বাংলাদেশের পতাকা নিয়ে বিশ্ববাসীর সামনে দাঁড়িয়ে শহিদুল আলম দেখিয়েছেন—এই দেশের মানুষ কোনো সময় নিপীড়নের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।

বিএনপি নেতা আরও জানান, তার দল সর্বদা শহিদুল আলমের মতো সাহসী কণ্ঠের পাশে থাকবে এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের পক্ষে অবস্থান নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()