• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

খালেদা জিয়ার জন্য ইউনুসের দোয়া, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার: / ২০ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
প্রধান উপদেষ্টার দোয়া ও সহায়তা স্বাগত জানালেন বিএনপি

সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুসের প্রকাশিত মানবিক উদ্বেগ ও দোয়ার আহ্বানে কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কৃতজ্ঞতার কথা জানায় দলটি। এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার ক্রমাবনতির প্রেক্ষাপটে সকালে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা ইউনুস বলেন, ‘জাতির গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া মানুষের অনুপ্রেরণার উৎস। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এসময় তিনি দেশবাসীর প্রতি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করার আহ্বান জানান। ইউনুস আরও জানান, তিনি নিয়মিতভাবে চিকিৎসকদের কাছ থেকে খালেদা জিয়ার স্বাস্থ্য-অবস্থার হালনাগাদ তথ্য নিচ্ছেন এবং চিকিৎসায় প্রয়োজনীয় সব সহযোগিতায় সরকার সব সময় প্রস্তুত আছে বলে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

প্রধান উপদেষ্টার এই বার্তাকে ‘সৌজন্যমূলক, মানবিক ও রাষ্ট্রনৈতিক দায়িত্ববোধের প্রকাশ’ হিসেবে আখ্যা দিয়ে তারেক রহমান বলেন, ‘চরম সংকটের মুহূর্তে এমন মনোভাব জাতীয় রাজনীতিতে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।’ এসময় তিনি ড. ইউনুসকে আন্তরিক ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()