দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (৮ অক্টোবর) রাতে শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে কুরআন তিলাওয়াত করতে একটু আগে গুলশানের বাসা থেকে রওনা করেছেন। শায়রুল কবির জানান, বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ বিষয়টি জানিয়েছেন।
এর আগে ২০১৮ সালে কারাগারে যাওয়ার আগে খালেদা জিয়ার জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে গিয়েছিলেন।