• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

খলিলপুরে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে নিহত ১ : জামায়াত নেতার অভিযোগে মামলা

Reporter Name / ৪২ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধি:
২১শে জুন ২০২৫ ইং
মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের দুই পক্ষের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জেরে এক ছাত্রশিবির কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটে গত ২০ জুন ২০২৫ ইং, সকাল আনুমানিক ১১টার দিকে। নিহতের নাম কালাম মিয়া (২২), তিনি খলিলপুর ইউনিয়নের উত্তর খলিলপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইসলামী ছাত্রশিবিরের কর্মী ছিলেন।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে জামায়াত নেতা মো: জিলাদ মিয়া (৫৫)—সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, খলিলপুর ইউনিয়ন শাখা—একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় মোট চারজন নামীয় আসামীসহ ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করা হয়েছে।
মামলায় আসামী করা হয়েছে— ১. মো: কবির হোসেন (৫৪), সাবেক সাধারণ সম্পাদক, খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগ; ২. সাত্তার মিয়া (২৫), সভাপতি, খলিলপুর ইউনিয়ন ছাত্রলীগ; ৩. তোরাব আলী (২৩), সাধারণ সম্পাদক, খলিলপুর ইউনিয়ন ছাত্রলীগ;
৪. তানজিদ আহমেদ তায়েফ (২২), সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, মৌলভীবাজার সরকারি কলেজ শাখা; এছাড়া আরও অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামী করা হয়েছে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, রাজনৈতিক সহিংসতার জেরে ১ নম্বর আসামীর নির্দেশে ও ৪ নম্বর আসামীর প্ররোচনায় অন্য আসামিরা ভিকটিম কালাম মিয়াকে তার বাড়ির পাশে এলোপাথাড়ি লাঠি ও সোটা দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা নিহতের লাশ খলিলপুর ইউনিয়ন পরিষদ ভবনের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)।
ওসি বলেন, “ঘটনাটি রাজনৈতিক সহিংসতার সঙ্গে সম্পৃক্ত হতে পারে। আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()