• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

কে হচ্ছেন লুবাবার জীবনসঙ্গী? জানা গেল বাগদানের খবর

বিনোদন ডেস্ক: / ৬৬ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
কে হচ্ছেন লুবাবার জীবনসঙ্গী?

সিমরিন লুবাবা বিয়ে করেছেন। তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে একটি ছবি আছে। কিন্তু ছবিতে বর-কনের মুখ স্পষ্ট নয়। তিনি তার স্বামীর পরিচয় সম্পর্কে কিছু বলেননি। ফলে নেটিজেনরা জানতে চাইছেন, কে তার স্বামী? জানা গেছে, মাহমুদ বিন মুনির নামের একজন প্রবাসী আলেমের সঙ্গে সিমরিন লুবাবার বাগদান হয়েছে। মাহমুদ বিন মুনির নিজেই এটি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে বাগদান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়ে আমাদের বিবাহ সম্পন্ন হবে, ইনশাআল্লাহ। তিনি আরও বলেছেন, আপাতত এর বেশি কিছু বলার নেই। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

মাহমুদ বিন মুনির বাবার ব্যবসার সুবাদে এখন কুয়েতে থাকেন। আগে অনিয়মিত হলেও ২০২১ থেকে নিয়মিত সেখানেই বসবাস করছেন তিনি। কুয়েত ও সৌদি আরবে সুগন্ধির ব্যবসা রয়েছে তাদের। পবিত্র কুরআন হিফজের পর কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিসও শেষ করেছেন মাহমুদ। ঢাকা ও নরসিংদীর কয়েকটি মাদ্রাসায় পড়াশোনা করেছেন তিনি। লুবাবার সঙ্গে সম্পর্কের সূচনা ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানাবেন তরুণ এই আলেম।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/আনন্দ-ও-আবেগের-গল্প-নিয়ে-আ/

সিমরিন লুবাবা ছোটবেলা থেকেই মিডিয়ায় পরিচিত মুখ। প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে খুব অল্প বয়সেই অভিনয়ে আসেন।

শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর নিয়মিত অভিনয় ও মডেলিংয়ে কাজ করেছেন। গত বছরের শেষ দিকে হঠাৎ বিনোদনজগত থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন। পরে জানান, তিনি আর প্রকাশ্যে আসবেন না। তার মা তখন বলেছিলেন, ধর্মীয় অনুশীলনের দিকেই ঝুঁকেছেন লুবাবা এবং জীবনধারায় পরিবর্তন আনতে চান তার মেয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()