• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

কেরানীগঞ্জ মাওয়া হাইওয়ে এখন ময়লার ডাস্টবিন: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ: যেন দেখার কেউ নেই

Reporter Name / ৩৩ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

কেরানীগঞ্জ মাওয়া হাইওয়ে এখন ময়লার ডাস্টবিন: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ:যেন দেখার কেউ নেই

প্রতিবেদক-নিপা আক্তার:

দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা-মাওয়া হাইওয়ের অংশের চুনকুটিয়া থেকে শুরু করে ঝিলমিল প্রজেক্ট পর্যন্ত রাস্তার দুই পাশ এখন ময়লা-আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। এক সময়ের সুন্দর ও পরিচ্ছন্ন এই সরকারি জায়গাটি এখন যেন এক বিশাল ‘ ডাস্টবিন স্টেশন’।

সরেজমিনে দেখা যায়, হাইওয়ের দুই পাশে মাইলের পর মাইল জুড়ে পচা আবর্জনা ফেলা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন বাজারের বর্জ্য এবং আশপাশের ময়লা এনে এখানে স্তূপ করে রাখা হচ্ছে। ফলে রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি চারদিকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।

জনস্বাস্থ্যের ওপর প্রভাব: রাস্তার দুই পাশের এই পচা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন পথচারী ও যাত্রীরা। বিশেষ করে এই এলাকা দিয়ে যাতায়াতকারী মানুষজন চরম স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন দুষ্কর হয়ে পড়েছে। অনেকে শ্বাসকষ্টসহ বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছেন।

ক্ষুব্ধ স্থানীয়রা: এলাকাবাসীর মতে, সরকারি এই বিশাল জায়গাটি এভাবে ময়লা ফেলে নষ্ট করা হচ্ছে অথচ প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। তারা দ্রুত এই ময়লা অপসারণ করে হাইওয়ের সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার এবং যত্রতত্র ময়লা ফেলা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

পরিবেশ রক্ষায় এবং জনস্বাস্থ্য বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এখন সময়ের দাবি।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()