• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

কামরাঙ্গীর চরে রাত ১২টার পর দোকানপাট সহ সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ডিএমপি কামরাঙ্গীরচর/দৈনিক বাংলাদেশ যুগান্তর 

Reporter Name / ২৪৩ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর কামরাঙ্গীরচরে রাত ১২টার পর সব ধরনের দোকানপাট, হোটেল-রেস্তোরাঁ ও অপ্রয়োজনীয় আড্ডাখানা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে থানা পুলিশ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, গভীর রাতে কিশোর গ্যাংয়ের উৎপাত ও অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে স্থানীয়দের নিরাপত্তাহীনতা অনেকটা কমবে বলে আশা করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, শুধুমাত্র জরুরি প্রয়োজনে ফার্মেসি খোলা রাখতে পারবে। তবে অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান রাত ১২টার পর খোলা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে রাতের বেলায় অপরাধীদের দৌরাত্ম্যে তারা ভোগান্তিতে ছিলেন। এখন এই সিদ্ধান্ত কার্যকর হলে এলাকা অনেকটাই নিরাপদ হবে বলে আশাবাদী।

আজ রবিবার কামরাঙ্গীরচর থানা ডিএমপির পক্ষ থেকে এ বিষয়ে মাইকিং করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()