খালিদ সাইফুল্লাহ নোমানী:
সোমবার ২৬ মে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির সভাপতি আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের সভাপতিত্বে মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির খাস প্রস্তুতি বৈঠক রাজধানীর যাত্রাবাড়ী মাদ্রাসাতুস সুফফাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত পরামর্শ সভায় আলেম ওলামাগন বলেন, আমাদের প্রিয় নবী সা: এর সবচেয়ে বড় দুশমন বাংলাদেশে নিরাপদে বসবাস করে অথচ আমাদের কোন খবরই নাই।
একজন হিন্দু যদি তার জাতীয় পরিচয়পত্রে মুসলিম নাম ও ধর্ম পরিচয় প্রদান করে তাহলে আপনি কি মেনে নিবেন?
ঠিক তেমনিভাবে পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত ‘কাদিয়ানী বা আহমদিয়া সম্প্রদায়’ কাফের।
তারা নিজেদেরকে মুসলিম দেশে মুসলমান পরিচয়ে বসবাস করে অথচ আমাদের ঈমানী চেতনায় কোন ধরনের আঘাত লাগেনা।
বিগত সরকারের পতনের পর অনেকেই অনেক ধরনের দাবী বাস্তবায়নের আন্দোলন করেছেন।
এবার বাংলাদেশে আমার নবী সা: এর ইজ্জত হেফাজতের আন্দোলন হবে ইনশাআল্লাহ।
কাদিয়ানীদেরকে রাস্ট্রীয়ভাবে কাফের ঘোষণার জন্য ইনশাআল্লাহ এমন আন্দোলন হবে যা বিগত ৫৪ বছরের সমস্ত আন্দোলনকে পেছনে ফেলবে।
ইনশাআল্লাহ প্রতিটি মসজিদ থেকে এক দাবীতে ঈমানদার মুসলমান বেড়িয়ে আসবে।
আগামী ১৫ই নভেম্বর ২০২৫ রোজ শনিবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমগ্র বাংলাদেশের মানুষের অংশগ্রহণে এক ঐতিহাসিক মহাসমাবেশের ডাক দিয়েছেন বর্তমান বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন, কাদিয়ানীদের কাফের ঘোষণার আন্দোলনের অগ্র সেনানী, মুজাহিদে মিল্লাত আল্লামা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর হাফিজাহুল্লাহ।
এতে মক্কা-মদিনার সম্মানিত ইমাম সহ বিশ্ব বরেণ্য ওলামায়ে কেরাম, বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ওলামায়ে কেরাম, সকল ঘরানার ইসলামি ব্যক্তিত্ব, সব দলের শীর্ষ রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক অংশ নিবেন ইনশাআল্লাহ।
উক্ত মহাসমাবেশ বাস্তবায়নের জন্য খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে আজ ২৬শে মে ঢাকার মিরহাজিরবাগ মাদরাসাতুস সুফফায় সংরক্ষণের খাছ কমিটির এক জরুরি পরামর্শ সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সংরক্ষণ কমিটির মুহতারাম আমীর শায়খুল ওলামা আল্লামা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর হাফিজাহুল্লাহ।
সম্মেলন সুচারু রূপে বাস্তবায়নের জন্য ঢাকার মেরাজনগর মাদরাসার মহাপরিচালক শায়খুল হাদীস আল্লামা মুফতী রশিদ আহমদকে আহবায়ক ও ফরিদাবাদ জামেয়ার মুহাদ্দিস আল্লামা মুফতী ইমামুদ্দিন সাহেবকে সদস্য সচীব করে ৩১ সদস্য বিশিষ্ট একটি মজবুত বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন আফতাবনগর মাদ্রাসার মুহতামিম মুফতি মোহাম্মদ আলী কাসেমী, জামালুল কুরআন মাদ্রাসার মহাপরিচালক মাওলানা ইমদাদুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব, মুফতি সাখাওয়াত হোসাইন রাজি,সাভার জাদুরচর মাদ্রাসার মহাপরিচালক মাওলানা আলী আকবর কাসেমী, আল্লামা শাহ মোহাম্মদ সাঈদ নূর মানিকগঞ্জ, মাওলানা দিন মোহাম্মদ পীর সাহেব জায়গীর, মাওলানা নুরুল হক হামিদী, মধুপুর মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা ওবায়দুল্লাহ কাসেমী, দিলু রোড মাদ্রাসার মহাপরিচালক মাওলানা সালাউদ্দিন, মাওলানা হোসাইন আহমদ ইসহাকী, মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী, মুফতি মাসুদুর রহমান আইয়ুবী, মাওলানা শফিক সাদি, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা নিয়ামতুল্লাহ, মুফতি খালেদ সাইফুল্লাহ নোমানী, মাওলানা বিন ইয়ামিন সাদী, মাওলানা হারুনুর রশিদ, মুফতি আবুল কালাম দোহার, মাওলানা কামাল উদ্দিন মাসরুর, মুফতি ইমাম উদ্দিন সহ খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির খাছ কমিটির গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ।
ইনশাআল্লাহ খুব শীঘ্রই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বিষয়ে জাতির সামনে রোডম্যাপ ঘোষণা করা হবে।