• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ওএমআর ত্রুটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জকসু ভোট গণনা স্থগিত

নিজস্ব প্রতিবেদক / ৬৭ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
জকসু ভোট গণনা স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) মেশিনে ত্রুটির কারণে ভোট গণনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৯টা ৩০ মিনিট) ভোট গণনা বন্ধ রয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ৩টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভোট গণনা শুরু হয়। তবে কিছুক্ষণ পরই ওএমআর মেশিনে কারিগরি সমস্যা দেখা দেয় বলে নির্বাচন কমিশন জানায়। নির্ধারিত সময়ে গণনা শুরু হলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা পুনরায় স্থগিত করতে বাধ্য হয় কমিশন।

‎এ বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক কানিজ ফাতেমা কাকলি বলেন, ‘ওএমআর মেশিনে কিছু কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। তবে যেকোনো অবস্থায় স্বচ্ছতা বজায় রেখেই ফল প্রকাশ করা হবে।’ উদ্ভূত পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. রেজাউল করিম প্রার্থীদের নিয়ে বোর্ড রুমে বসেছেন।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/উৎসবমুখর-পরিবেশে-শেষ-হলো/

ভোট গণনায় বিলম্ব হওয়ায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের বাইরে প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে অপেক্ষা ও উৎকণ্ঠা দেখা দেয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছর পর প্রথমবারের মতো অনুষ্ঠিত জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()