• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

এসি বাসে ইমার্জেন্সি ডোর বাধ্যতামূলক

স্টাফ রিপোর্টার: / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

গণপরিবহনে দুর্ঘটনার সময় প্রাণহানি কমাতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ। সংস্থাটি জানিয়েছে, এখন থেকে এসি বাসে অবশ্যই দৃশ্যমান স্থানে জরুরি বহির্গমন বা ইমার্জেন্সি ডোর থাকতে হবে। পাশাপাশি জানালার গ্লাস ভাঙার জন্য প্রয়োজনীয় উপকরণও রাখতে হবে, যাতে দুর্ঘটনার সময় যাত্রীরা দ্রুত বের হতে পারেন।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/বাড়াবাড়ি-করলে-বলতে-ইচ্ছ/

বিআরটিএর মতে, অনেক দুর্ঘটনায় যাত্রীরা দরজা বা জানালা দিয়ে দ্রুত বের হতে না পারায় প্রাণহানি বেড়ে যায়। তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে নন-এসি বাসের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। জানালায় পর্দা লাগানোর জন্য ব্যবহৃত স্টেইনলেস স্টিলের রড অপসারণ করতে বলা হয়েছে। কারণ এসব রড থাকলে জরুরি পরিস্থিতিতে যাত্রীদের বের হওয়া কঠিন হয়ে পড়ে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/সংঘাতের-আশঙ্কায়-বাড়ছে-তে/

বিআরটিএ বলছে, এই নির্দেশনা মানা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংস্থাটি আশা করছে, নতুন এসব নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হলে দুর্ঘটনার সময় যাত্রীদের দ্রুত উদ্ধার সম্ভব হবে এবং প্রাণহানির ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।এছাড়া বাস মালিক ও চালকদের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে বিআরটিএ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()