নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তী কালীন সরকার কে জনগণের ন্যায্য দাবি পূরণ ও বর্তমান বাস্তব সংকট সমাধানের সর্বাধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তরুণ রাজনীতিবিদ ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
সাবেক ছাত্রনেতা মোঃ ইলিয়াস হোসেন মাঝি আরো বলেন, দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য রাজনৈতিক দল মত নির্বিশেষে সকলের সাথে পরামর্শ করে বৈষম্য মুক্ত নিরাপদ সমৃদ্ধ কল্যাণকর একটি রাষ্ট্র গড়ার লক্ষ্যে গনতান্ত্রিক পদ্ধতিতে সকল বাধা বিঘ্ন অতিক্রম করে গ্ৰহন যোগ্য একটি সংস্কারে যেতে হবে বর্তমান সরকার কে। নূন্যতম ঐক্যমত ছাড়া গনতান্ত্রিক পদ্ধতিতে এই উত্তরন কিছুতেই সম্ভব নয়।
তরুণ প্রজন্মের এই প্রতিনিধি মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, প্রশাসন সহ নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিষয়ে আরও স্বচ্ছতা জবাবদিহিতার প্রয়োজন রয়েছে । জন কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ সংস্কার শেষ করুন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট একটি রোডম্যাপ জাতির সামনে ঘোষণা করুন। তা নাহলে দেশের জনগণ বিভ্রান্ত হবেন।