• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

উৎসবমুখর পরিবেশে শেষ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় জকসু নির্বাচন

স্টাফ রিপোর্টার: / ৭৫ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
শেষ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় জকসু নির্বাচন

দীর্ঘ প্রতীক্ষার পর উৎসবমুখর পরিবেশে শেষ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মোট ৩৯টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটদান চলে। জকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ জানান, এবারের নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, কেন্দ্রীয় সংসদে প্রায় ৬৫ শতাংশ এবং হল সংসদগুলোতে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই ভোটারদের উপস্থিতিতে মুখর ছিল ক্যাম্পাস। বিশেষ করে নারী শিক্ষার্থীদের দীর্ঘ সারি ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট উপহার দেওয়াই ছিল প্রশাসনের মূল লক্ষ্য। শিক্ষার্থীরা জানান, জীবনের প্রথম জকসু নির্বাচনে ভোট দিতে পেরে মহাখুশি তারা। প্রথমবারের নির্বাচন নিয়ে আগে কিছুটা সংশয় থাকলেও সব মিলিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন শেষ হয়েছে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/২০২৬-এইচএসসি-পরীক্ষার-ফর/

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মায়িশা ফাহমিদা ইসলাম বলেন, ভোট দিতে পেরে অনেক ভালো লাগছে। এত এত মানুষের ভিড়ে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল, যা সত্যিই চমৎকার। ‎গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রিফাত বলেন, ভোট সুষ্ঠুভাবে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। জীবনের প্রথম ভোটের অনুভূতি অন্য রকম ছিল। আশা রাখছি যে নির্বাচিত হবে সে আমাদের হয়ে কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()