• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ইসিতে আটকাল মনিরার মনোনয়ন, ১২টা পর্যন্ত আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক: / ৮১ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা আপাতত ঝুলে গেছে। নির্বাচন কমিশন তাঁর মনোনয়নপত্রের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে আগামী বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সময় দিয়েছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম দিনের বাছাইয়ে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১টি দলের মোট ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই করা হয়। এর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও মনিরা শারমিনেরটি রাখা হয়েছে ‘পেন্ডিং’ অবস্থায়।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/21398-2/

রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মঈন উদ্দীন খান জানান, মনিরা শারমিনের জমা দেওয়া কাগজপত্রে সরকারি পে-স্কেলের উল্লেখ থাকায় বিষয়টি যাচাই প্রয়োজন। তাই তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রমাণ দাখিল করতে বলা হয়েছে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী, সরকারি চাকরি ছাড়ার তিন বছরের মধ্যে কেউ সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। তবে জানা গেছে, মনিরা শারমিন ২০২৩ সালের অক্টোবরে বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগ দেন এবং ২০২৫ সালের ডিসেম্বরে চাকরি ছেড়ে দেন।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/21488-2/

এনসিপির একাধিক নেতা দাবি করেছেন, চাকরি স্থায়ী হওয়ার আগেই তিনি পদত্যাগ করেছিলেন, ফলে তিন বছরের বাধ্যবাধকতা তাঁর ক্ষেত্রে প্রযোজ্য নয়। এদিকে নির্ধারিত সময় পেরিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ায় এনসিপির আরেক প্রার্থী নুসরাত তাবাসসুমের আবেদন গ্রহণ করা হয়নি। নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়ন সংক্রান্ত আপিল দাখিলের শেষ তারিখ ২৬ এপ্রিল এবং ২৭ ও ২৮ এপ্রিল আপিল নিষ্পত্তি করা হবে। আগামীকাল বিএনপি জোট ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()