
ইসি সচিব বলেন, আজ বিকেল চারটায় প্রধান নির্বাচন কমিশনার স্যারের ভাষণ রেকর্ড করা হবে। এখন সম্ভবত স্যার নির্বাচন কমিশনারদের সঙ্গে বসে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করে তফসিল কখন ঘোষণা করবেন-সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। যখনই আমি সিদ্ধান্তটা জানতে পারব, আবার আপনাদের সামনে এসে জানাব। আপাতত এইটুকুই, একটু অপেক্ষা করেন। হয়তো আমি ঘণ্টাখানেক পরে বা দুই ঘণ্টা পরে আপনাদের আরও একটি আপডেট দিতে পারব।